অ্যাপল নিউজের সাথে নিউ ইয়র্ক টাইমসের সম্পর্ক ছিন্ন

৩০ জুন, ২০২০ ০১:৫৬  
অ্যাপলের নিউজ অ্যাপে এখন থেকে আর নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল পাওয়া যাবে। সোমবার সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে তারা অ্যাপল নিউজের সাথে অংশীদারিত্ব শেষ করেছে। খবর এনগ্যাজেট। অ্যাপল নিউজের প্রতিদ্বন্দ্বি গুগল নিউজ পাঠকদেরকে প্রকাশকদের ওয়েবসাইটে পাঠিয়ে দেয়। কিন্তু অ্যাপল নিউজ সাধারণত পাঠকদের এই অ্যাপের রেখে দেয়। মূলত এই কারণে সেবাটির সাথে সম্পর্ক ছিন্ন করছে বলে মনে করা হচ্ছে। প্রিমিয়াম পাঠকদের সাথে সরাসরি সম্পর্ক তৈরি করার লক্ষের সাথে অ্যাপলের কার্যক্রম মিলছে না। এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসের প্রধান পরিচালন কর্মকর্তা মেরেডিথ কোপিট লেভিয়েন বলেন, আমাদের প্যারামিটারে অ্যাপল নিউজের সাথে আমাদের সম্পর্ক মিলছে না। ডিবিটেক/বিএমটি